Our Services

আপনার স্বপ্নের সবুজ ঠিকানা, আমাদের হাতেই গড়ে উঠুক!

Good Mood - আমাদের সেবাসমূহ

Balcony and Garden Setup

Balcony and Garden Setup

আপনার অফিস কিংবা বাসার ছোট্ট ব্যালকনিকে রূপ দিন একটি সবুজ ও প্রশান্তিময় বাগানে। আমরা সম্পূর্ণ ব্যালকনি ডিজাইন, সঠিক গাছ নির্বাচন এবং সুন্দরভাবে প্ল্যান্ট প্লেসমেন্টের মাধ্যমে আপনার ব্যালকনিকে করে তুলবো প্রকৃতির এক টুকরো জান্নাত। শুরু মূল্য: ৳ ৫০০০

On-site Plant Installation

On-site Plant Installation

আপনার কেনা গাছ ও টবগুলো সঠিক জায়গায়, সঠিক পদ্ধতিতে বসানোটাও একটা শিল্প। আমাদের অভিজ্ঞ ও প্রফেশনাল টিম আপনার গাছগুলোকে এমনভাবে স্থাপন করবে যাতে সেগুলো সুস্থ থাকে এবং আপনার অফিস কিংবা বাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। শুরু মূল্য: ৳ ১,৫০০

Turf & Lawn Grass Setup

Turf & Lawn Grass Setup

অফিস খেলার মাঠ কিংবা ঘরের উঠোন বা বাগানকে সবুজ গালিচায় ঢেকে দিন! আমরা প্রাকৃতিক ঘাস স্থাপন এবং মাটি প্রস্তুতকরণের কাজ করি সম্পূর্ণ প্রফেশনাল পদ্ধতিতে। ফলে আপনার লন হবে সবসময় সবুজ, ঘন ও আকর্ষণীয়। মূল্য: কাস্টম (প্রয়োজন অনুযায়ী)

Roof Garden & Terrace Architecture

Roof Garden & Terrace Architecture

ঢাকার মতো ব্যস্ত শহরে ছাদ বাগান হতে পারে আপনার ব্যক্তিগত শান্তির ঠিকানা। আমরা ড্রেনেজ সিস্টেম, ওয়াটারপ্রুফিং এবং আধুনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি করি সম্পূর্ণ রুফটপ গার্ডেন — যেখানে বৃষ্টির পানি নিষ্কাশন থেকে শুরু করে গাছের যত্ন, সবকিছুর থাকবে নিখুঁত ব্যবস্থা। মূল্য: কাস্টম (প্রয়োজন অনুযায়ী)